বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবকদলের সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন এবং সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহিরুল হক শরীফ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ আজহারুল হক বাকু, হাসবী সাইদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, হুমায়ুন কবির রাজু, মাকসুদুর রহমান উজ্জল ও পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলমপনা চৌধুরী মাসুদ। জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রিপন আহমেদ, এম জামিউর রহমান, ইব্রাহিম খলিল সোহেল, তৌফিকুল ইসলাম, সোহেল মিয়া, হারিছ মিয়া, গোলাপ মিয়া, সুমন মিয়া, আলামিন, ইলিয়াছ প্রমূখ। সভায় নেতৃবৃন্দগণ শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com