বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা পরিষদ অডিটরিয়ামে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে হবিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
এতে বিশেষ উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ প্রধান নির্বাহী মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সত্যেন্দ কুমার শীল প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মেলায় স্থান পেয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল, কলেজের ৩০টি স্টল। আগামী ১৯-২১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com