বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গুমগুমিয়া গ্রাম থেকে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলী ওরপে আলী হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আলী হোসেন ওই গ্রামের হাফিজ উল্লার ছেলে। এছাড়া তার বিরুদ্ধে ২০০৪ সালের একটি নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের ছিদরপুর (গুমগুমিয়া) গ্রামের হাফিজ উল্লার ছেলে মোহাম্মদ আলী ওরপে আলী হোসেন এর বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ আদালত। অনাদায়ে ৩ মাসের সাজা প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে ৭০২/০৪ নং নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন আদালত। ফলে দীর্ঘ দিন ধরে মোহাম্মদ আলী পলাতক ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই চান মিয়া ও এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com