বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের ভাটপাড়া, গোলগাও ও হাসনাবাদে এমপি কেয়া চৌধুরীর বিদ্যুত উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৭২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া, গাজীপুর, গোলগাও ও হাসনাবাদ গ্রামে ১ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা ব্যয়ে সাড়ে ৯ কিলোমিটার এলাকায় ৫৫৩টি পরিবারেরমধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেনএমপি কেয়া চৌধুরী। শনিবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এ সময় আয়োজিত সভায় বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়ন করাই আমার কাজ। কথা বলার সাথে সাথে কাজের মিল রাখার চেষ্টা করছি। আপনাদের দোয়া ও সহযোগীতায় নবীগঞ্জ-বাহুবলসহ দায়িত্ব প্রাপ্ত এলাকার স্থানে স্থানে উন্নয়নে বরাদ্দ দিচ্ছি। বরাদ্দ সাপেক্ষে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।
এমপি কেয়া চৌধুরী বলেন, পৌষ সংক্রান্তির এদিনে আপনাদের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিলাম। তিনি বলেন, কেউ বাদ পড়বেননা। সবাই পাবেন। আমি আপনাদের সন্তান। আমাকে বলার পূর্বেই উন্নয়ন কাজ করে দেয়ার চেষ্টা করছি। এ সভায় হপবিস’র এজিএম মমিনুল ইসলামসহ আওয়ামীপরিবার ও তৃণমূলপর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com