সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সাজ সাজ রবে মেতে ওঠছে মুড়ারবন্দের বার্ষিক ওরশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৪৪৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ৩দিন ব্যাপী ওরশ মোবারক শুরু হতে যাচ্ছে। আগামী ১৩-১৫ জানুয়ারি উপজেলার ঐতিহাসিক দরবার শরীফ ও হযরত নাছির উদ্দিন সিপাহশালাসহ ১২০ জন আউলিয়ার ৬৯৬তম বাৎসরিক ওরশ মোবারক ও মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সাজ সাজ রবে মেতে ওঠছে মুড়ারবন্দের মাজারের আশ-পাশ। ইতোমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। প্রশাসনিক নিরাপত্তায় চুনারুঘাট থানা পুলিশ ১৩ জানুয়ারি থেকেই মাজারে অবস্থান নেবে। এছাড়াও নিয়ম শৃংখলা বজায় রাখতে আলাদা তিনটি কমিটি যথাক্রমে ওরশ, মেলা ও গাড়ী পার্কিং কমিটি গঠন করা হয়েছে। দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তি জানান, ৬৯৬ তম ওরশ মোবারক ১৩ জানুয়ারি শুক্রবার সকালে গিলাপ চড়ানোর মাধ্যমে শুরু এবং ১৫ জানুয়ারি রোববার রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com