মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরি কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর কাছে দায়ীত্বভার হস্তান্তর করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ফখরুজ্জমান।
এ সময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা রফিক, সদ্য বিদায়ী সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার আলহাজ্ব শামীম আহসান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, নব নির্বাচিত সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সিনিয়র সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার এডঃ আব্দুস শহিদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাব সদস্য রাসেল চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ, প্রেসক্লাব সদস্য, এডভোকেট এম এ মজিদ, শরিফ চৌধুরী প্রমূখ। দ্বায়ীত্বভার গ্রহণ করে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের ৩য় বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ হবিগঞ্জে কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com