বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা সরকারি ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে হবিগঞ্জ জেলা সরকারি ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ ডিসেম্বর হবিগঞ্জ সদর হাসপাতালের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ আজিজুর রহমান।
সভায় আগামী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনকল্পে সকলেই সম্মতি জ্ঞাপন করেন। এর লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারীর মধ্যে জেলা ও উপজেলা সকল ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারীগণকে সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হয়। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে ২০ জন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীগণ নিয়ে নির্বাচন কমিশন সহ ২০ জন ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোঃ আজিজুর রহমানকে আহ্বায়ক, মোঃ শাকিল মিয়া ও মোঃ আব্দুল হাইকে সদস্য সচিব মনোনীত করা হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৫ জানুয়ারী মধ্যে সদস্য তালিকায় অন্তর্ভূক্ত না হলে নির্বাচনে তাদের ভোটাধিকার থাকবে না। এর জন্য আহ্বায়ক কমিটির কোন দায়ভার থাকবে না। সভা শেষে আগামী ১৩ জানুয়ারী কেন্দ্রীয় কমিটির মহা-সম্মেলনে ঢাকা যাওয়ার জন্য সকল ৪র্থ শ্রেণি কর্মচারীগণকে অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com