বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড ৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জিএম সফরাজ হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার পন্য জব্দ বাহুবলে ডাবল মার্ডার মামলার ৫ আসামী শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে পূবালী ব্যাংকের প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা শহরে চেক ডিজঅনার মামলায় শিক্ষিকা আটক

আজ হবিগঞ্জে আসছেন অতিরিক্ত শিক্ষা সচিব ইকবাল খান চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৮৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী। তিনি বানিয়াচং আইডিয়াল কলেজে উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক একটি সেমিনারে যোগ দিবেন। এ সেমিনারে যোগদান ছাড়াও তিনি বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়  পরিদর্শন ও শিক্ষা খাতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরবেন। এছাড়া রবিবার হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ এসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে যোগদান করার কথা রয়েছে।
এদিকে তাকে বরণ করতে এক প্রস্তুতি সভা বানিয়াচং আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর আলম ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১নং বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আমীর হোসেন, আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ সাহেদ আলী, অভিভাবক মতিউর রহমান মুতি, প্রভাষক মকসুদা ফয়জুন্নেছা, জসিম উদ্দিন, অরূপ কুমার দাশ, লক্ষণ চন্দ্র কর্মকার, রনজিত দাশ, পুর্ণিমা রাণী ভট্টাচার্য, মিতালী রাণী হোম, ফাতেমা আলা উদ্দিন, মুক্তা মহারত্ম, মোঃ তারেক মিয়া, লাইব্রেরিয়ান মুর্শেদা খাতুন, একাউন্টেন্ট জাহাঙ্গীর আলম, ওএস রতীশ গোপ, শাহ মর্তুজ আলী, সমীরণ গোপ, জয়া রাণী ভট্টাচার্য, অঞ্জনা রাণী দেব, রবিউল আউয়াল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com