বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড ৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জিএম সফরাজ হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার পন্য জব্দ বাহুবলে ডাবল মার্ডার মামলার ৫ আসামী শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে পূবালী ব্যাংকের প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা শহরে চেক ডিজঅনার মামলায় শিক্ষিকা আটক

মৌলভীবাজারে এমএমসি’র স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারে গণমাধ্যম বিষয়ক সেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র সহযোগিতায় সিভিআইপিএস প্রকল্পের আওতায় লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরাম, ঢাকার আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১১ টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফয়জুল করিম ময়ুন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরাম সভাপতি সিকান্দর ফয়েজ, সাধারণ সম্পাদক পলাশ আহসান। কর্মশালায় এসডিসি’র কনসালটেন্ট ছিলেন আতিয়ার রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র প্রকল্প পরিচালক মো. মোসাব্বের হোসেন, ট্রেনিং কো-অডিনেটর সেলিম আকন, সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান, রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম খান, যোগাযোগ কর্মকর্তা জাহিন জামান। উক্ত কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহন করেন।
হবিগঞ্জ থেকে যে সকল সাংবাদিকরা এই কর্মশালায় অংশ নেন তারা হলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, রুহুল হাসান শরীফ, সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শোয়েব চৌধুরী, আলমগীর খান, এম এ হালিম, মিলন রশিদ, শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাকিল চৌধুরী, স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর ও শ্রীকান্ত গোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com