বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মায়ের অপরাধে হাজতবাসী দুই শিশুও

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুলিশের হাতে আটক হওয়া দুই নারীর সাথে তাদের দুই শিশু সন্তানকেও হাজতবাসী হতে হয়েছে। আটক হওয়া দুই নারী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী শিল্পি বেগম (২৪) একই গ্রামের রতন মিয়ার স্ত্রী আলেয়া (৩০)।
মাধবপুর থানার এসআই আখতারুজ্জামান জানান, গতকাল শুক্রবার সকালে বাসষ্ট্যান্ড এলাকা থেকে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ২ কেজি গাঁজা। এ সময় শিল্পির সঙ্গে তার ৪ বছরের শিশু কন্যা ও আলেয়ার সঙ্গে তার দুই বছরের পুত্র সন্তান ছিল। বিপত্তি ঘটে তখনই যখন তাদের দুই সন্তান কিছুতেই মাকে ছেড়ে বাড়ি যেতে রাজি হচ্ছিল না। অবশেষে মায়ের সঙ্গেই তাদের ঠাই হল হাজতে। এ ব্যাপারে আটক আলেয়া বেগম জানান, তার শিশু মায়ের দুধ পান করে। কিছুতেই আমাকে রেখে যেতে চায় না।
এ ব্যাপারে এসআই আখতারুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
থানার শিশু বিষয়ক কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান, যেহেতু দুই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তারা মায়ের সঙ্গে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com