বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ভূমি দখলের চেষ্টা ॥ আদালতে মামলা

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার করগাঁ ইউনিয়নের বড়শাখোয়া গ্রামের প্রয়াত মানিক লাল দাশের চারন জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে মোক্তাহার গ্রামের নুর মিয়া ও তার লোকজন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান তপন কান্তি দাশ বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মোক্তাহার গ্রামের নুর মিয়া,ছালেক মিয়া, ফজলু মিয়া, মজনু মিয়া, সিরাজ মিয়া, ফইরাজ মিয়াকে আসামী করে ফৌজদারী কার্যবিধি আইনের ধারা ১৪৪ এ মামলা নং ৯৮১/১৬ দায়ের করেন। ফলে জায়গায় কেউ শান্তি শৃংখলা ভঙ্গ না করা এবং আগামী ৯ ফেব্র“য়ারী প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য উভয় পক্ষকে নোটিশ জারি করা হয়েছে। কিন্তু নোটিশ প্রাপ্তির পরও বিবাদী নুর মিয়া ও তার লোকজন ওই ভূমি থেকে প্রায় ৫০ হাজার টাকা মুল্যের গাছ, বাশ কেটে নিয়ে যায়। এ নিয়ে মুক্তিযোদ্ধার পরিবার মারাত্মক শংকায় ভূগছেন।
এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com