বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট রাজারবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষ পূর্তির পূণর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫৭১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষ পুর্তিতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাজারবাজারে অবস্থিত রাজারবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত দুদিন ব্যাপি পূণর্মিলনী অনুষ্টান উদ্ধোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্যাণ কুমার দেব পিন্টু এবং মতিউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্টানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ এম আকবর হোসেইন জিতু, শাবিপ্রবি সহযোগী অধ্যাপক ড. এম এম ফারুক, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তলোন করেন মুক্তিযোদ্ধা হরি গোপাল ঘোষ, ফয়জুর রহমান তালুকদার ও আব্দুর রহমান আজাদ।
বক্তারা বলেন, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি প্রাচীন এবং সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত। বিদ্যালয়টি গত দেড়শত বছর ধরে মানুষ গড়ার প্রতিষ্টান হিসেবে কাজ করে চলেছে। বক্তারা রাজার বাজার এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবী জানান। আজ শনিবার দুদিন ব্যাপী উৎসবের শেষ দিনে স্মরণীকা মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট আকবর হোসেন জিতু প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন দেশ বরেণ্য শিল্পিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com