শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ছাত্রদলের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকী পালন করাকে কেন্দ্র করে দুই গ্র“পের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার আউশকান্দি বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আউশকান্দি ইউনিয়ন ছাত্রদলের একাংশ আউশকান্দি বাজারের পূর্ব দিক থেকে প্রতিষ্টাবার্ষিকীর র‌্যালী বের করে। এদিকে ছাত্রদলের আরেকটি অংশের নেতাকর্মীরা মধ্য বাজারে অবস্থান করছিল। এ সময় র‌্যালিটি মধ্যবাজারে পৌছুলে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বাজারে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয় নেন। পথচারীরা আত্মরক্ষার্থে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। পরে স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার মুরুব্বিয়ানগণ মিলে উভয় পক্ষকে সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com