বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজিবাজার ফ্রুটস ভ্যালীতে মনোরম পরিবেশে- হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সভা ও বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা ও বনভোজন ২০১৪ গতকাল বৃহস্পতিবার শাহজিবাজার ফ্রুটস ভ্যালী ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেষ্টহাউজে অনুষ্ঠিত হয়েছে।
Habiganj Press Club Pic-1শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেষ্ট হাউজে অনুষ্ঠিত বাজেট সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় ২০১৪ সনের প্রায় সাড়ে ১৭ লাখ টাকার বাজেট পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু। পেশকৃত বাজেট ও ক্লাব উন্নয়ন সম্পর্কে আলোচনায় অংশ নেন ক্লাবের সম্মানীত সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, এডঃ আব্দুস শহীদ, এডঃ শামসুল আলম চৌধুরী রাহাত, আব্দুল বারী লস্কর, মোঃ ঈসমাইল হোসেন, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বাদল কুমার রায়, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, চৌধুরী মোঃ ফরিয়াদ, সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, রাশেদ আহমদ খান, নুরুজ্জামান ভূইয়া মামুন, মোঃ রাসেল চৌধুরী, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, শাহ ফখরুজ্জামান, শরীফ চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল প্রমুখ।
বনভোজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী বনভোজনে অংশগ্রহণকারীরা প্রথমে শাহজিবাজারে অবস্থিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রনাধিন পাহারের উচু টিলায় অবস্থিত ফ্রুটস ভ্যালী পরিদর্শন করেন। মনোরম পরিবেশে অবস্থিত ফ্রুটস ভ্যালীতে ১৩০ জাতের ফলের গাছ ও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। ফলের গাছ ও পাখি দেখে বনভোজনে অংশগ্রহণকারীরা আনন্দ উপভোগ করে। ফ্রুটস ভ্যালীতে দীর্ঘ সময় অবস্থানের পর বনভোজনে অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হয় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সুদর্শনীয় রেষ্ট হাউজে। সেখানেও হরিণ সহ বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত রয়েছে।
এদিকে আলোচনা সভা শেষে মহিলাদের পিলু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। এছাড়া শিশু কুপন ক্রেতাদের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ও র‌্যাফেল ড্র এ বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com