বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৭ সনের কার্যকরি পরিষদের কমিটি সব সম্মতিক্রমে গঠন করা হয়েছে। এতে দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং চ্যানেল আই হবিগঞ্জ জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা সন্তান চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল বারী লস্কর (দৈনিক বাংলা বাজার), সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত (ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ (নিউজ টুয়েন্টিফোর টিভি), সদস্য শামীম আহছান (দৈনিক খোয়াই), হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), এডভোকেট মোঃ আব্দুস শহীদ (দৈনিক সংগ্রাম), সৈয়দ আশরাফ উদ্দিন মামুন (জনতার দলিল), অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু (দৈনিক সবুজ সিলেট), রাসেল চৌধুরী (বৈশাখী টিভি ও সকালের খবর), রাশেদ আহমেদ খান (সময় টিভি), শরীফ চৌধুরী (বিজয়ের প্রতিধ্বনি), মোঃ ফজলুর রহমান (পদাধিকার বলে) (সম্পাদক দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস) ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান (পদাধিকার বলে) (দীপ্ত টিভি ও কালের কন্ঠ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com