বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ১৮ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৭২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মাধবপুর কাস্টারের শিক্ষক/শিক্ষিকাগণের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকাগণের বিদায় সংবর্ধনা উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি শাহ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মোঃ আঃ আহাদের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সামাদ, ইন্সট্রাক্টর (ভারপ্রাপ্ত), উপজেলা রিসোর্স সেন্টার, চুনারুঘাট, কুশল আহমেদ রনি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উলুকান্দি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় বিশ্বাস, উবাহাটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কদ্দুছ, বাছিরগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নোয়াগাঁও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দত্ত, কাপুড়িয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদ, জোয়ার মাগুরুন্ডা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক আঃ রশিদ, রামশ্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার শিউলী, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান তারেক, পঞ্চাশ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদুর রশিদ চৌধুরী, সহকারী শিক্ষক আক্তার মিয়া। অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকগণ হলেন, নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, চন্দন কুমার রায়, কাছিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস শুকুর সহ ১৮ জন। পরে বিদায়ী শিক্ষকবৃন্দকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংবর্ধনা প্রদানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com