শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লাখাইয়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৪ রাউন্ড শর্টগানের গুলি ও ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে। পরে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ওই উপজেলার সাতাউক গ্রামে দুই দলের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আবুল কালাম এবং ইউপি মেম্বার জালাল মিয়ার লোকজনের মাঝে সোমবার বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়াও হয়। এর জের ধরে রাত থেকেই উভয়পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র মজুদ করতে থাকে। খবর পেয়ে রাতে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম, মোজাম্মিল হক ও মোছাব্বির মিয়াকে আটক করে। এসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গতকাল মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে মোশাররফ মিয়া, মঈন উদ্দিন, রাজিক, নাজিম ও জহিরুল ইসলাম নামে আরও ৫ জনকে আটক করা হয়।
লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সোমবার রাতে আটক আবুল কালাম, মোজাম্মিল হক ও মোছাব্বির মিয়াকে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অন্যান্য দাঙ্গাবাজদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com