বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌরসভার কর্মচারী প্রফুল্ল দাশ আর নেই ॥ পরিষদের শোক ॥ অর্ধদিবস কর্মবিরতি পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কর্মচারী (এমএলএস) প্রফুল্ল কুমার দাশ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ভাই, বোন, ভাতিজা-ভাইজিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত রবিবার দিবাগত রাতে নিজবাড়ি উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামে পূজা কমিটি গঠনকল্পে একটি মিটিং হয়। উক্ত মিটিংয়ে গ্রামবাসী সর্ব সম্মতিক্রমে প্রফুল্ল দাশকে সভাপতি করে পুজা উদযাপন কমিটি গঠন করেন। মিটিং শেষে বাড়ি ফেরার সময় বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন প্রফুল্ল দাশ। পরে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর রাতে মৃত্যু হয়। তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে পৌরসভাসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্বজন ও সহকর্মীদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠে। সকাল সাড়ে ৭টায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, যুবরাজ গোপ, মিজানুর রহমান, যতিকা রানী দাশ, পৌর সচিব মোঃ আজম হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, অফিস প্রধান সহকারী সরাজ মিয়া, কর আদায়কারী ইকবাল আহমদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, সার্ভেয়ার মুছা আহমদ, ঠিকাদানকারী এলেমান চৌধুরী, এমএলএস আবু বক্কর প্রমুখ উপস্থিত হন।
এ সময় পৌর পরিষদের পক্ষে মৃতের কপিনে পুষ্পার্ঘ্য অর্পন করে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া গতকাল সোমবার পৌরসভার নির্ধারিত মাসিক সভা স্থগিত করে নিহত প্রফুল্ল দাশের সম্মানে পৌর অফিস অর্ধদিবস কর্ম বিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তার মৃত্যুতে পৌরপরিষদের পক্ষ থেকে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মৃতের আত্মার শান্তি কামনা করা হয়। সকাল ১০ টায় বাড়ির পাশে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com