বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ ষড়যন্ত্র করে আওয়ামী লীগের উন্নয়ন কাজ থামানো যাবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডে জাতীয় শ্রমিক লীগের ভূমিকা রয়েছে। তারা সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল রবিবার রাতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও ম্যাক্সি ইমা শ্রমিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। যে কোন ধরনের ষড়যন্ত্রই করা হোক না কেন আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডকে থামিয়ে রাখা যাবে না। তিনি বলেন, হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে ভোট দিয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে হবিগঞ্জ-লাখাইবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও করতে চাই।
জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখ পুরকায়স্থ টিটো, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র মোঃ ছালেক মিয়া, ম্যাক্সি মালিক সমিতির আহবায়ক হাজী আখল মিয়া, সদস্য সচিব আব্দুল কাদির, ইমা মালিক সমিতির সভাপতি এমদাদুর রহমান বাবুল, জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, নওশের আলী, মহিলা শ্রমিক লীগ সভানেত্রী রেবা চৌধুরী, পোস্টাল শ্রমিক লীগ নেতা আব্দুল কাইয়ুম, সদর উপজেলা শ্রমিক লীগ আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল কবির, সদস্য সচিব জামাল আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা শ্রমিক লীগ আহবায়ক জাহিদ হাসান জীবন, বানিয়াচং উপজেলা শ্রমিক লীগ আহবায়ক এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, মাধবপুর উপজেলা যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ আহবায়ক রহম আলী, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব খালেদ তরফদার, শ্রমিক লীগ নেতা আরজত আলী, শাহ্ জয়নাল আবেদীন রাসেল, পৌর শ্রমিক লীগ আহবায়ক কামাল আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, সদস্য সচিব আব্দুর রউফ, নারায়ন পাল, ইলিয়াছ মিয়া, লুৎফুর রহমান, বাদল কৃষ্ণ বণিক, যুব শ্রমিক লীগ সভাপতি আব্দুল মান্নান জিহাদ, মাজেদ হোসেন, সেলিম মিয়া, আব্দুল ওয়াহেদ, প্রাণতোষ, রীণা বেগম মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com