বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৬ মাতালকে ১ মাস করে কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬৫৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজা খেয়ে মাতলামি করার অভিযোগে ৬ মাতালকে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ৮টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মোকলেছুর রহমান এ রায় প্রদান করেন।
থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জালাল উদ্দিন উপজেলার ঘোনাপাড়া বাজারের পশ্চিম পাশে খালেক শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা খেয়ে মাতলামি করার অভিযোগে উপজেলার ঘিলাতলী গ্রামের আশ্রব আলীর ছেলে বুলু মিয়া (৪৭), আঃ জব্বারের ছেলে শাহজাহান মিয়া (৩৫), আঃ গফুরের ছেলে ছুট্রো মিয়া (৩৮), পাশ্ববর্তী দলগাওঁ গ্রামের সালাম মিয়ার ছেলে হোসেন মিয়া (৩৮), ইমাম উদ্দিনের ছেলে আলী হোসেন (৪০) ও আলী মিয়ার ছেলে মনছুর মিয়া (৩৮) কে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com