বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে একই রাতে ৩ দোকানে চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে একই রাতে ৩টি দোকানে চুরি হয়েছে। দোকানগুলো থেকে নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। গত শনিবার দিবাগত গভীর রাতে ওই বাজারের শরীফ মার্কেটের আফজল টেলিকম, কফিল ভেরাইটিজ স্টোর ও লতিব মার্কেটে অবস্থিত বশর ভেরাইটিজ স্টোরে চুরির ঘটনাগুলো ঘটে। চুরির ঘটনায় বাজারের পাহারাদারকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরেরা একই কায়দায় তিনটি দোকানের পিছনের ভেন্টিলেটার ভেঙ্গে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আফজল টেলিকম মালিক জানান, তার দোকান থেকে নগদ ২লাখ ৭৬ হাজার টাকা এবং ৪৮ টি মোবাইল সেট যার মূল্য ২ লাখ টাকা, প্রায় ৫হাজার টাকার মোবাইল কার্ড এবং কফিল ভেরাইটিজ স্টোর থেকে নগদ পাচঁ হাজার টাকাসহ কনফেকশনারী মালামাল এবং বশর ভেরাইটিজ স্টোর থেকে নগদ ২০ হাজার টাকাসহ কনফেকশনারী মালামাল নিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা জানান সারা বছরই বাজারে পাহারাদার থাকে। গত রাতেও ৩ জন পাহারাদার বাজারে দায়িত্বরত ছিল। অথচ পাহারাদার থাকা অবস্থায় কিভাবে তিনটি দোকান চুরি হয়ে যায় কেউ ভাবতে পারেনাই। নবীগঞ্জ থানার পুলিশ কাজীরবাজার ব্যবসায়ী কমিটির সহযোগিতায় পাহারাদার কাজীরগাওঁ গ্রামের জালাল মিয়া (৩৫), ইনাতগঞ্জের রাজনগর গ্রামের কালাম মিয়া (২৫) ও ছোট ভাকরৈ গ্রামের রজব আলী (৪০)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির করলে রজব আলী সন্দেহের বাহিরে থাকায় তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে আফজল টেলিকমের মালিক আফজল মিয়া নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com