বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের কামড়াপুর থেকে আটক কলেজ ছাত্রসহ ৬ জুয়াড়িকে অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে আটক কলেজ ছাত্রসহ ৬ জুয়াড়িকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্ত জুয়াড়িরা হল, বানিয়াচং উপজেলার দৌরা গ্রামের রনজু দাশের পুত্র বৃন্দাবন কলেজের ছাত্র রুবেল দাশ (২০), একই গ্রামের ঝর চন্দ্র দাশের পুত্র নিকু দাশ (১৯), বানিয়াচং উপজেলা সদরের তোপখানা মহল্লার হামদু মিয়ার পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ইকবাল মিয়া (২০), নবীগঞ্জ উপজেলার দত্ত গ্রামের হাবিবুর রহমানের পুত্র রবিউল আলম (২০), একই গ্রামের ইউসুব আলীর পুত্র সাইদুর রহমান (২০) ও চরগাও গ্রামের নাইওর মিয়ার পুত্র বদরুল আলম (২২)। এর আগে শুক্রবার গভীররাতে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে কামড়াপুর এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। আদালত প্রত্যেককে ২শ টাকা এবং মুলহোতা বদরুলকে ৫শ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই রুহুল আমিনসহ একদল পুলিশ। পরে জরিমানার টাকা পরিশোধ করায় আটকদের ছেড়ে দেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com