মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে জমির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৬২৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত: ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের রব্বান মিয়ার পুত্র সাদ্দু মিয়া তার জমির সীমানা প্রাচীর দেয়ার সময় পাশের জমির মালিক কালা মিয়ার পুত্র বাছিত মিয়া বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ খবর জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতের মধ্যে আব্দল্লা মিয়া (৫৫), বাছিত মিয়া (৪৫), কালা মিয়া (৯০), বশির মিয়া (৫০), আজাদ মিয়া (৫০), আকলিছ মিয়া (১৬), আমির উদ্দিন (৩০), সেলু মিয়া (২৫), কাইয়ুম মিয়া (৪০), টেনু মিয়া (২২), আজিজ মিয়া (৩০), আব্দুর রকিব (২৫), সাদিক মিয়া (২২) ও সাজু মিয়া (২২)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com