মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কাবাডি ফেডারেশনের এডহক কমিটির সদস্য হলেন শাহ ফখরুজ্জামান

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হককে সভাপতি এবং অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
শাহ ফখরুজ্জামান বিগত কমিটিরও সদস্য ছিলেন এবং বাংলাদেশের পক্ষে ভারত সফর করেন। তিনি এ বছর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ফেডারেশনের কাউন্সিলর মনোনিত হন।
প্রসঙ্গত, শাহ ফখরুজ্জামান দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি হবিগঞ্জের জনপ্রিয় মডার্ণ ক্লাবের সভাপতি এবং ক্রিকেট আম্পায়ার ও প্রশিক্ষক হিসাবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com