বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রোভারের বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের উদ্বোধন করলেন আবু জাহির এমপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের পরিচালনায় গত ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় শচীন্দ্র ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন শচীন্দ্র ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি সাবিনা আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা রোভারের সম্পাদক ও কোর্স লিডার এডঃ মোঃ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রফিক আলী, অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদ শরীফী, অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির তার বক্তব্যে রোভার স্কাউটদের বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ী ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com