রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিজয়ের মাসে লন্ডনে শত কন্ঠে মুক্তির গান গেয়ে ইতিহাস সৃষ্টি করলেন প্রবাসীরা

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

মকিস মনসুর, ইংল্যান্ড থেকে ॥ এটিএন বাংলা ইউকে’র আয়োজনে বহির্বিশ্বে এই প্রথম ১১০ জন শিল্পী একসঙ্গে লন্ডনের রয়েল রিজেন্সী হলে হাজারো দর্শকের উপস্থিতিতে শত কন্ঠে মুক্তির গান গেয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব উদযাপন করে নব ইতিহাস সৃষ্টি করেছেন প্রবাসী বাঙালীরা। জনপ্রিয় উপস্থাপিকা উর্মী মাজহারের পরিচালনায় ও খ্যাতিমান শিল্পী ড. ইমতিয়াজ আহমদের সঙ্গীত নির্দেশনায় লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ১শ’ ১০ জন নবীন-প্রবীণ শিল্পী 1মুক্তিযুদ্ধের ১২টি জনপ্রিয় গান একসঙ্গে একই মঞ্চে গেয়ে শোনান বলে ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি সাংবাদিক মকিস মনসুর আহমদ জানিয়েছেন।
2অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও লন্ডনে বসবাসরত বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার লিখিত বাণী শোনানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বকস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন, বাংলাদেশ থেকে আগত পংকজ দেবনাথ এমপি, সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংবাদিক এমদাদুল হক চৌধুরী ও এটিএন বাংলা ইউকের এমডি সুফি মিয়া, মোস্তাক বাবুল প্রমুখ। কবিতা আবৃত্তি করেন উর্মী মাজহার ও সালাউদ্দিন শাহীন। স্বাগত বক্তব্যে এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বকস উপস্থিত সবাইকে সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ আয়োজন করেছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বেড়ে ওঠা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের সামনে আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষে এটিএন বাংলা ইউকে এরকম আরও আয়োজন করবে বলে অভিমত তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com