মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মোটরসাইকেল চোরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর হাসপাতালের জরুরী বিভাগের সামন থেকে আটক মোটরসাইকেল চোর চক্রের সদস্য আল মামুন (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল সোমবার বিকালে থানা হাজত থেকে তাকে আদালতে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। আল মামুন নবীগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র। আদালতে ৩০ মিনিটের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে শহর থেকে ৫টি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার অন্যান্য সহযোগিদের নাম প্রকাশ করে। আল মামুন তার জবানবন্দিতে জানায়, নকল চাবি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে তারা ডিসকভার, পালসারসহ বিভিন্ন মোটরসাইকেল চুরি করে হবিগঞ্জ জেলার বাইরে নিয়ে বিক্রি করে। সম্প্রতি সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর মোটরসাইকেল জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে চুরির পর পুলিশ চোরদের ধরতে বিভিন্নস্থানে অভিযান চালায়। সিসি টিভির ফুটেজের মাধ্যমে জনতা আল মামুনকে পুলিশে সোপর্দ করে। তার স্বীকারোক্তি মতে পুলিশ সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে আবুল কাশেম চৌধুরীর মোটরসাইকেল উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com