বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কন্টিনার ভর্তি গাঁজা উদ্ধার ॥ দুই যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর রেলওয়ে প্লাটফর্ম থেকে কন্টিনার ভর্তি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় দুই যুবককে আটক করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র শাহেদ আকবর (৩৯), কাসিমপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র মনির হোসেন (৩০)। এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় রশিদপুর রেলওয়ে প্লাটফর্ম থেকে তাদের আটক করেন। এ সময় তাদের নিকট থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com