বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চাঁদাবাজি মামলায় যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ১১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ডাকঘর এলাকায় ব্যবসায়ীকে মারপিঠ করে চাদা দাবী করার অভিযোগের মামলায় জাকির মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে শহরের কামারপট্রি এলাকার বাসিন্দা গউছ আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সদর থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ ডাকঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মামলার বিবরণে জানা যায়, গত ১৩ ডিসেম্বর ওই এলাকার আনোয়ার ট্রেডার্সের ম্যানেজার শাকিল আহমেদকে মারপিট করে আহত করে ওই দোকানের মালিকের নিকট ১ লাখ টাকা চাদা দাবি করে। গুরুতর আহত অবস্থায় শাকিলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, মামলার প্রেক্ষিতে জাকিরকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com