শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শহিদুল-ফরিদ ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার নিজ আগনা দক্ষিণ মাঠে শহিদুল-ফরিদ ক্রিকেট টি-২০ টুর্নামেন্ট গতকাল সকাল ১০ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়। উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা হিলফুল ফুজুল সৌর বিদ্যুৎ কাজীগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও স্টার ফিউচার ক্যাডেট স্কুলের অধ্যক্ষ, আইনজীবি, সাংবাদিক ফরিদ আহমদ শিকদার উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক কাজীগঞ্জ বাজার শিক্ষা শাখার ব্যবস্থাপক শেখ বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আঃ রহিম, বি.এস.সি শিক্ষক মোত্তালেব হোসাইন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাজেদ আহমদ, নিজ আগনা ক্রিকেট দলের অধিনায়ক ছাব্বির আহমদ, মিছপাহুর রহমান, হাসান মিয়া, আবু বক্কর, মঈন উদ্দিন, আবু সিদ্দিক, নাইম মিয়া, সোহেলসহ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী কাজীরগাঁও ক্রিকেট দলের অধিনায় আবুল হোসেন ও হরিনগর ক্রিকেট দলের অধিনায়ক সুমন মিয়া। দুটি দলের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ছাব্বির আহমদ, মিন্টু সরকার ও ঈমান উদ্দিন। কাজীরগাঁও দলের অধিনায়ক টসে জয়লাভ করে ব্যাটিং করা সিদ্ধান্ত নেন। উদ্বোধনী খেলায় কাজীরগাঁও ক্রিকেট দল জয়ী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com