মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্যসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ ২ মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে। গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল, বজলু, এএসআই প্রদীপসহ একদল পুলিশ বানিয়াচং সদরের বড়বাজারস্থ শহীদ মিনার এলাকা থেকে উমরপুর গ্রামের আনিছ উল্বার ছেলে তোরন মিয়া (৩৭) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। একই রাতে ইনাতখানী গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দোয়াখানী গ্রামের আয়ুব আলীর ছেলে রাসেল মিয়া (৩২) ও রায়পুর গ্রামের বজলু মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ওসি অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের জানান, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের এ অভিযান অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com