বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিজলীরপুল-মধুপুর সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৫২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বিজলীরপুল-হিলালপুর মধুপুর সড়কে পিচ ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। এ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন বঞ্চিত থাকতে হবে না। তিনি বলেন, এ সড়কটি দিয়ে পথ চলতে আর দুর্ভোগ পোহাতে হবে না। সঠিকভাবে সড়কের উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, এ সড়কটির মেরামত কাজ হলে হিলালপুর, মধুপুর, আব্দাফৌজদা, আরিছপুর, তেলিয়াকান্দিসহ বিভিন্ন এলাকার শত শত লোকজনের চলার পথ হবে সুগম। এমপি কেয়া চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন করতে এসেছি। তাই আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করুন। হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সামছু মিয়া, প্রধান শিক্ষক মোছাঃ সৈয়দা ফজিতুন্নেছা, ডাঃ আব্দুল আহাদ চৌধুরী, কনি মিয়া, রহমত উল্লাহ্, এলাকার মুরুব্বিয়ান, আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ তৃণমূলের শত শত লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com