মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরতলীর রামপুর সড়কে টমটম উল্টে ১০ যাত্রী আহত

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুর সড়কে টমটম উল্টে ১০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, গতকাল ওই সময় চৌধুরীবাজার পয়েন্ট থেকে একটি টমটম যাত্রী নিয়ে টঙ্গীরঘাট যাচ্ছিল। পথিমধ্যে রামপুর ওয়াবদা বাঁধের নিকট টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় জয়গুন বেগম (২৫), ফারুক মিয়া (৩০), সুরুজ মিয়া (৭০), দিলবাহার (৬০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com