বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ছাত্রীকে উত্যক্ত স্কুল বন্ধ হওয়ার উপক্রম

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করছে এক বখাটে যুবক। প্রতিনিয়ত উত্যক্তের কারণে ওই স্কুল ছাত্রী লেখাপড়া বন্ধ হবার উপক্রম। এ ব্যাপারে থানা পুলিশের সহযোগিতা চেয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্কুল ছাত্রীর পিতা। লিখিত অভিযোগে ছাত্রীর পিতা অভিযোগ করেন, তার মেয়ে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে পাশ্ববর্তী বাগবাড়ি গ্রামের সফু মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮) নামে এক বখাটে যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রন্কাব দিয়ে উত্যক্ত করছে। গত ৪ ডিসেম্বর দুপুরে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় তার গতিরোধ করে বখাটে রুবেল মিয়া শীলতাহানির চেষ্টা করে। থানায় অভিযোগ করার পর বখাটে রুবেল ও তার সহযোগিরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ কারণে তার লেখাপড়া এখন বন্ধ হবার উপক্রম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তার কাছে এ ব্যাপারে অভিযোগ করা হলে তিনি থানায় মামলা করার পরামর্শ দেন। অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা বলেন তদন্তক্রমে বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com