শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শিক্ষার মান উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন-মাও আশরাফ আলী

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষার মান উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই প্রবাসীদেরকে আমদের মূল্যায়ন করতে হবে। নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া হাজী মনির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজী মনির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি সুরত আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ খ ম ফখরুল ইসলাম, বিদ্যালয়ের দাতা হাজী মনির আহমদ এর উত্তরাধিকারী যুক্তরাজ্য প্রবাসী ও সীমাপ্রাচীর দাতা মনোহর আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইঞ্জিনিয়ার সৈয়দুর রহমান, মাওঃ আছাদ খান, আব্দুল মুকিদ, আব্দুল মজিদ, অভিভাবক কমিটির সদস্য রুকুদ মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে উক্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজের উদ্ধোধন করা হয় ও মুনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com