বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলার সেরা করদাতা হাজ্বী মোঃ দুলাল মিয়া

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

২০১৫-২০১৬ করবর্ষে সর্বোচ্চ সেরা করদাতা হিসেবে হবিগঞ্জে মেসার্স সামীন ব্রিকস এর স্বত্ত্বাধিকারী হাজ্বী মোঃ দুলাল মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাতীয় আয়কর দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকালে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট কর অঞ্চল আয়োজিত ২০১৫-২০১৬ করবর্ষে সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোঃ শফিকুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মোঃ সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর প্রথম সহ-সভাপতি মোঃ হাসিন আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সিলেট ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মিসেস স্বর্ণলতা রায়। সভায় সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। প্রসঙ্গত, মেসার্স সামীন ব্রিকস এর স্বত্ত্বাধিকারী হাজ্বী মোঃ দুলাল মিয়া জেলার সর্বোচ্চ সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com