মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাঘাসুরা-ধরমন্ডল সড়কে ডাকাতি সংঘটিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা-ধরমন্ডল সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাত দল নগদ টাকা, মোবাইল সেট ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জহির মিয়ার পুত্র মালেক মিয়াসহ আরো ২ ব্যক্তি চুনারুঘাটের মুড়ারবব্দ মাজার জিয়ারত শেষে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন। বাঘাসুরার ধরমন্ডল সড়কের মুসাফির মাজারের নিকট পৌছালে একদল ডাকাত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও বাজাজ কোম্পানির একটি পালসার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ডাকাতের প্রহারে নাছির মিয়া ও কাউছার মিয়া আহত হয়। আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মালেক মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় বাঘাসুরা গ্রামের মৃত আশু মিয়ার পুত্র মোঃ খসরু মিয়াসহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার উপ-পরিদর্শক এসআই মমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com