মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং মহিলা আসনে আয়েশা আক্তার লাকীর মনোনয়নপত্র জমা

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং মহিলা আসনে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আয়েশা আক্তার লাকী। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সাবিনা আলমের হাতে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য কুরবান আলী লিটন, মোঃ আক্তার মিয়া, টেনু মিয়া, রাজিব আহমেদ সহ তার কর্মী সমর্থকরা। উল্লেখ, আয়েশা আক্তার লাকী শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক মেম্বার ছিলেন। এছাড়াও তিনি নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে তৃণমূলের উন্নয়নে কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com