শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলা কৃষকপার্টি আহ্বায়ক কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা কৃষকপার্টি আহ্বায়ক কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শ্মশানঘাট এলাকার রোজ গার্ডেন হোটেলে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকপার্টির আহ্বায়ক গাজী মোঃ মিজবাহ উদ্দিন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এবং (অবঃ) ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় (২য় পৃষ্ঠায় দেখুন) অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এমএ মুনিম চৌধুরী বুলবুল, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক মীর জিয়াউল হক জিয়া, জেলা জাতীয় পার্টি নেতা প্রফেসর আবিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা কৃষকপার্টির নেতা মঞ্জুরুল হক মাসুদ, জেলা কৃষক পার্টির যুগ্ম আহবায়ক হাজী ফরিদ উদ্দিন, মহিন চৌধুরী মহিদ, জেলা জাতীয় পার্টির সদস্য তাজউদ্দিন বাবুল, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মোতাব্বির হোসেন ফটিক, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক এস এম লুৎফুর রহমান, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক রতœা বেগম, ওয়ারিশা বেগম, সুলেখা গোপ, প্রতীমা গোপ, জেলা কৃষকপার্টি নেতা সাবেক ইউপি সদস্য সায়েদ মিয়া, সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন, হাজী শামসুল আলম, সৈয়দ আকমল হোসেন, হাবিবুর রহমান আশিক (মাস্টার), ইউসূফ চৌধুরী, জেলা কৃষকপার্টির সদস্য মোঃ আব্দুর রহমান, মোঃ বরকত উল্লাহ, ছানা উল্লাহ, ডাঃ আব্দুল ওয়াহাব (মতি), মোঃ আনোয়ার আলী, তাজুল ইসলাম সেলিমসহ জেলা কৃষকপার্টির সকল নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ২৫ ডিসেম্বরের মধ্যে জেলা কৃষকপার্টির আহবায়ক কমিটির নেতৃত্বে সম্মেলন সম্পন্ন করতে হবে। এ ছাড়া প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন কৃষক পার্টির কমিটি ১৫ ডিসেম্বরের মধ্যে গঠন করে হুসেইন মোহাম্মদ এরশাদ-এর হাতকে শক্তিশালী করতে হবে। সকল নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সকলের সমন্বয়ে কাজ করে জাতীয় কৃষকপার্টি হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটিকে সু-সংগঠিত করে তুলতে হবে। পরে এরই ধারা অব্যাহত রেখে কমিটিকে সু-সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে সভার সভাপতি গাজী মোঃ মিজবাহ উদ্দিন সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com