বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাং নদীর বেলেশ্বরী ব্রীজের নকট থেকে পয়ত্রিশোর্ধ্ব এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৯১৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সুতাং নদীর বেলেশ্বরী ব্রীজের নিকট থেকে পয়ত্রিশোর্ধ্ব এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে লাখাই থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সকালে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় মেম্বার ও লোকজন। তারা হবিগঞ্জ সদর থানায় খবর দিলে ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে দুপুর ১২টার দিকে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বেলেশ্বরী এলাকাটি লাখাই থানার আওতাধীন। পরে লাখাই থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে বিকালে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে কেউ হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়। পরে লাশটি ভাসতে ভাসতে ওই স্থানে এসে আটকে যায়। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, লাশের পরিচয় জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে নিদিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। রাতে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশের ছবি তোলতে গিয়ে লাশের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা যায়। আজ বুধবার লাশের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com