বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মাদক ব্যবসায়ী চক্রের ৫সদস্যকে ইয়াবাসহ আটক করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২ পিস ইয়াবা। আটককৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়ন মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ছালে হক (৩০), বানিউন গ্রামের মতচ্ছির উল্লার ছেলে শেলু আহমেদ (২৫), প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার ছেলে সাদ মিয়া (২৬), মোস্তফাপুর (পাঠান হাঠি) গ্রামের সমুজ খাঁনের ছেলে সমশের খাঁন (২৮), জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে নিটু রায় প্রকাশ মিঠু (৩৪)। গতকাল মঙ্গলবার ভোর রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রজাতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com