বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাস চাপায় চিরকুমারী রেখা নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৬৪৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বোনের বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল গোলাপগঞ্জে কুমারী রেখা। গতকাল সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের বানুদেব নামক স্থানে সিলেটগামী গ্রীনলাইন পনিবহনের একটি বাস চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান রেখা বেগম (৫০)। নিহত রেখা সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ঘোষগাওঁ গ্রামের মৃত তফজ্জুল আলীর মেয়ে। গত শনিবার গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের বানুদেব গ্রামে তার বোনের স্বামী বজলু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন রেখা। দুই দিন থাকার পর গতকাল সোমবার তার বাবার বাড়ি গোলাপগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বোনের বাড়ি থেকে বিদায় নিয়ে বের হন। গাড়িতে উঠার জন্য রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি গ্রীনলাইন পরিবহনের বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তার হাত ভেঙ্গে যায়। মাথায় মারাত্মকভাবে জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগীতায় লাশ বানুদেব গ্রামে তার বোনের বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com