বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতি-শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৭৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনাতয়নে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন সিলেট ব্যাংক অফিসার্স ক্লাব প্রেসিডেন্ট মোঃ মাসুদ চৌধুরী, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ আবু তাহের, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, হবিগঞ্জ রোটারী ক্লাব প্রেসিডেন্ট বাদল রায়, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও আপনজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন।
untitled-2-copy-jpgjঅনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি ব্যাংক নাগুড়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াহিদ ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন ভূইয়া।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সোনালী ব্যাংকের ম্যানেজার এমরান উল্লাহ, কৃষি ব্যাংকের ম্যানেজার অনিল চন্দ্র গোপ, অভিভাবক ইসলামী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান সকার, জনতা ব্যাংকের সহকারী ম্যানেজার মর্তুজ আলী, শিক্ষার্থী অর্পিতা দাশ, ফাহিম চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী দিনের দেশের চালিকাশক্তি। তাই নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি মানবিক গুনাবলির বিকাশ ঘটাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com