বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দুর্ধর্ষ ডাকাতি ॥ গৃহবধূকে কুপিয়ে ৪ লক্ষাধিক টাকার মাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল দক্ষিণ গ্রামে পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা গৃহবধূকে কুপিয়ে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা, লেপটপ কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্ততঃ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলা সদরের বাহুবল (দক্ষিণ) গ্রামে ডা. প্রদীপ কুমার চন্দ্র-এর বাড়িতে। আহত গৃহবধূ ডাঃ প্রদীপ কুমার চন্দ্র-এর স্ত্রী শিখা রানী বাহুবল হাসপাতালে চিকিৎসাধিন আছেন। ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, বাহুবল উপজেলার বাহুবল (দক্ষিণ) গ্রামের পল্লী চিকিৎসক প্রদীপ কুমার চন্দ-এর বাড়িতে রোববার রাত ৩টার দিকে ডাকাত দল হানা দেয়। এ সময় অস্ত্রধারি ডাকাত দলের সদস্যরা ঘরের জানালা কৌশলে খুলে এবং গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদলের সদস্যরা প্রথমেই গৃহকর্তা প্রদীপ কুমার চন্দ ও তার ভাই রতন কুমার চন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। ডাকাতদল পল্লী চিকিৎসক প্রদীপ কুমার-এর স্ত্রীকে কুপিয়ে জখম করে। ডাকাতরা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, নতুন দু’টি কলাপসিবল গেইট, একটি লেপটপ কম্পিউটার, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। খবর পেয়ে আশাপাশের লোকজন এগিয়ে এসে আহত গৃহবধূকে বাহুবল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্থরা মামলা করতে আগ্রহী নন। তবে আমরা স্বউদ্যোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com