শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা শাখার সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৬৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার হবিগঞ্জ জেলা শাখার এক সভা গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জেলা সভাপতি ডাঃ কাজল নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি এডঃ শেখ শাহনুর আলম ছানুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ডাঃ আজিজুর রহমান, আবু বকর চৌধুরী এহিয়া, এডঃ নজরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, পিন্টু দাশ, ডাঃ শেখ রেজাউল করিম সজল, আইন বিষয়ক সম্পাদক মামুদ হাসান, মোঃ দরবেশ মিয়া, সুবাস চৌধুরী, রফিজ মিয়া, সৈয়দ টিপু সুলতান, মোঃ ফারুক মিয়া, মিরাশ উদ্দিন (সাবেক সার্জেন্ট), দিলারা হোসেন, সবুজ দেবী, ইমান আলী তালুকদার, ভূবন চন্দ্র দাশ, নিপু দাশ, রাজু লাল দাশ, শেখ সজিদ মিয়া, প্রনব দেব, মোঃ ফরহাদুজ্জামান মুহিত, বিষ্ণু পদ রায়, রবীন্দ্র দেবনাথ, সাজন মিয়া, আব্দুন নূর প্রমূখ। সভায় দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেক উপজেলা কমিটি গঠন সম্পন্ন করে গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে সভায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com