বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাগলের পাগলামী

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ৩টি মসজিদে রক্ষিত পবিত্র কোরান শরীফ কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। মসজিদগুলো হচ্ছে- হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাপুল জামে মসজিদ, পশ্চিম ভাদৈ জামে মসজিদ ও ধুলিয়াখাল শাহজালাল জামে মসজিদ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র মসজিদ ৩টি পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদে ১০ ঝিল করে কোরান শরীফ প্রদান করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারনা এলাকার একটি পাগল এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। কারন, ২৫/২৬ বছর বয়সী এক পাগল রয়েছে। ওই পাগল প্রায় ১৫দিন পূর্বে ভাদৈ গ্রামের মসজিদে পবিত্র কোরান শরীফে আগুন দিয়েছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পাগল হওয়ায় পরে তাকে ছেড়ে দেয়া হয়। ওই পাগলই ৩টি মসজিদে কোরান শরীফ পুড়ানোর ঘটনা ঘটাতে পারে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, ওই পাগলকে পুলিশ খুজছে। তার সন্ধ্যানে সকল থানাকে ম্যাসেজ দেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি সকলকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে বলেন, কেউ যাতে আমাদের সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com