সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উপ-সচিব হলেন হবিগঞ্জের এডিসি সফিউল আলম

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
সফিউল আলম বিসিএস প্রশাসনের ২১তম ব্যাচের একজন কর্মকর্তা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা সফিউল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ-বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরে হবিগঞ্জ কালেক্টরেটে এডিএম হিসাবে যোগদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। পদোন্নতি পাওয়ায় গতকাল কালেক্টরেট ভবনে সকলেই তাকে শুভেচ্ছা জানান। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com