বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গৃহবধুর স্বর্ণালঙ্কার ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সন্ধ্যায় নবীগঞ্জে এক গৃহবধুর স্বর্ণের চেইন ও কানের দোল ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গতকাল রাতে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দক্ষিণ গহরপুরের সুকেশ রায়ের স্ত্রী কাবেরী রায় ( ২৪) প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে একদল দুর্বৃত্ত গৃহবধুকে ঝাপটে ধরে মুখে কাপড় ছেপে গলার ও কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। গৃহবধুর চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গৃহবধুর স্বামী বাদি হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর ওই পরিবারের লোকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com