বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে পাইপগানসহ নবীগঞ্জের ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সেলিম মিয়া ওরফে লিলু মিয়া ওরফে লুলু (২৬) নামের আন্তঃজেলা ডাকাতদলের সদস্যকে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে সদর থানার ওসি আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে হরিপুরের খোয়াই নদীর স্লুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। ডাকাত সেলিম নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা চাঁন্দ উল্লার পুত্র।
dakat-copyপুলিশ জানায়, শুক্রবার ভোরে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হরিপুরের স্লুইচ গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালিয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ডাকাতদল ধাওয়া করে ডাকাত সেলিমকে আহত অবস্থায় আটক করে। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া একটি পাইপগান, একটি চাপাতি, ৪টি রামদা, ২টি কিরিজ, ২টি ছোড়া, সেলাই রেঞ্জ একটি, রিং রেঞ্জ একটি, একটি প্লাস, একটি স্ক্রু ড্রাইভার, দরজার লক ভাঙ্গার দুইটি পাঞ্জা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। ডাকাত সেলিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে গতকাল বিকাল ৩টার দিকে হবিগঞ্জ সদর থানায় সাংবাদিকদের সামনে আটক ডাকাত সেলিমকে হাজির করে প্রেস ব্রিফিং করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ রাসেলুর রহমান। এ সময় সদর থানার ওসিসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮/৯টি খানেক ডাকাতি মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com