বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিবপাশায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বন শিবপাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর পুত্র আব্দুল কাইয়ূমের সাথে সহিদ মিয়ার পুত্র আজিজুলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদের মাঝে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। গতকাল এর জের ধরে আজিজুল ও তার দলবল আব্দুল কাইয়ূমের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় মোবাশ্বির (২২), মোজাম্মেল (৫০), রুবেল (২৫), চান মিয়া (৫০), আরজু (৩০), শাহ আলম (২২), মিজাজ আলী (৬৪), মোতাব্বির (২২), তবারুক মিয়া (২৩), মহিবুন (২৫), মন্তাজ আলী (৬০), তোফাজ্জুল (২০), তোফায়েল (১৫), আজিজুল (১৮), আশাদ মিয়া (৩৫), কবির মিয়া (৩২), মনু মিয়া (৪০), সাদিক মিয়া (৩৩), নুরুল আমিন (১৮), কামাল (৩০), অলিউর (২৮), হোসেন আলী (২০), মফিজ (৪৫), ছবির মিয়া (৩৫), রউফ মিয়া (৩৮), মোবারক (১৮) ও রিয়ান উল্লা (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com